Description
দুনিয়াব্যাপী কোটি কোটি মানুষ ধূমপানের ফাঁদে এমনভাবে আটকে পড়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে বের হতে চাইলেও কেউ পারছেন না। সারা বিশ্বে ডাক্তার-মনোচিকিৎসকদের কোনো পরামর্শও ধূমপায়ীদেরকে ধূমপান থেকে বিরত রাখতে পারছে না: এমনকি মৃত্যুভয়ও ধূমপান ত্যাগের জন্য ব্যর্থ কৌশল যদিও সিগারেটের প্যাকেটেই সব ধূমপায়ী সেটি বারংবার পড়ে অভ্যস্থ হয়ে উঠেছেন। তাহলে কীভাবে ধূমপান ত্যাগ করা সম্ভব? কীভাবে এই মরণফাঁদ ও জঘন্য বাজে অভ্যাস থেকে বের হয়ে আসবেন? অ্যালেন কার তাঁরই উদ্ভাবিত পদ্ধতি কিংবা উপায় যাই বলি, সেটি ধূমপায়ীদের সামনে হাজির করে সাফল্য পেয়েছেন। বিশ্বব্যাপী তাঁর এই ধূমপান ছাড়ার সহজ উপায় স্বীকৃতি ও সাফল্য পেয়েছে। পেঙ্গুইন থেকে এপর্যন্ত ৪০টিরও বেশি এডিশন প্রকাশিত হওয়া বইটির পাশাপাশি পাশাপাশি ৫০টি দেশে পরিচালিত হচ্ছে অ্যালেন কারের ‘ধূমপান ছাড়ার সহজ উপায়। বাংলাদেশী ধূমপায়ীদের যারা ধূমপান ত্যাগ করে বারবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য কার্যকর এই বইটি আপনার সঙ্গী-বন্ধুর ধূমপান ছাড়াতে শতভাগ কার্যকরী হবে আশা করি।


Reviews
There are no reviews yet.